শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বান্দরবান কৃষিতে সয়ংসম্পুর্নতা অর্জন করেছে- পার্বত্য মন্ত্রী

৯২

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানে বিভিন্ন উপজেলার আর্থ সামাজিক উন্নয়নে অটোমেটিক এ্যাম্ব্রয়ডারি মেশিন ও জেলার বিভিন্ন কৃষক সমবায় সমিতিকে ট্রাক্টর ও পাওয়ার টিলার মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান জেলা পরিষদ হল রুমে ও আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অর্থায়নে কৃষক সমবায় সমিতি মাঝে ১টি ট্রাকটর ও ৪ টি পাওয়ার টিলার মেশিন ও লেমুঝিড়ি আগা পাড়া সমবায় সমিতির ২শত ৮৪ পরিবার মাঝে অটোমেটিক এ্যাম্ব্রয়ডারি মেশিন বিতরণ বিতরণ করা হয়।

বিতরনী অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বে জেলা ট্যুরিষ্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার,নির্বাহী প্রকৌশলী জিয়ায়ুর রহমানসসহ সর্বসাধারণ ও প্রিন্ট ইলেক্ট্রনিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্য বান্দরবান এখন কৃষিতে সয়ংসম্পুর্নতা অর্জন করেছে,পাহাড়ের কোথাও এক ইঞ্চিও জায়গা খালি রাখা যাবে না। বিগত সময়েও জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের মাধ্যমে জেলার পাশাপাশি উপজেলার পিছিয়ে পড়া নারীদের আর্থসামাজিক উন্নয়নে সেলাই মেশিন, গবাদিপশু ও বিভিন্ন কৃষি উন্নয়ন সামগ্রী বিতরন করা হয়েছে।