শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

দীঘিনালায় হাইকোর্টের নির্দেশনায় দুটি অবৈধ ইটভাটা সিলগালা

৫৯

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় হাইকোর্ট আদেশে দুটি ইট ভাটা বন্ধ ঘোষনা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা উপজেলাধীন এলাকায় মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এর নেতৃত্বে ০২ টি ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইট ভাটাগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এ সময় তিনি এডিবি ব্রিক ফিল্ড ও মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স নামক ইট ভাটা দুটি’র কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। এ ছাড়াও এ সময় অপর দুটি ইট ভাটায় স্থগিত আদেশ থাকায় সেখানে নিয়ম মেনে ইট ভাটা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদেশে বলা হয় বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি তিন পার্বত্য জেলার সব অবৈধ ইট ভাটা সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দু’ সপ্তাহের মধ্যে আদালতের আদেশ প্রতিপালনের বিষয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছে। আদালত আরেক আদেশে লাইসেন্স ছাড়া পরিচালনা করা সব ইট ভাটার তালিকা আগামী ছয় সপ্তাহের মধ্যে তৈরি করে আদালতে হলফনামা আকারে দাখিলের জন্য তিন জেলা প্রশাসক, চট্টগ্রাম বিভাগের পরিবেশ অধিদফতরের পরিচালক সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।