শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

আলীকদমে ইউনিক ব্রিক্স ফিল্ড জরিমানাসহ বন্ধ ঘোষণা

৭০

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলিকদম ॥

বান্দরবানের আলীকদমে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষনার পাশাপাশি ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ ও প্রবীর বিশ্বাসের নেতৃত্বে আলীকদমে উপজেলার ১টি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১২০৪/২০২২ এর গত ২৫/০১/২০২২ খ্রি তারিখের আদেশের প্রেক্ষিতে জেলা প্রশাসন ইটভাটা বন্ধ ঘোষণা করেছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবদু ছালাম এবং আলীকদম থানার সাব ইন্সপেক্টর মোঃ মিজান ও আলীকদম উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ইউনিক ব্রিক্স ফিল্ড ( টইগ) ইটভাটা বন্ধ ঘোষণার পাশাপাশি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় ইউ বি এম ইটভাটাকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় কাঁচা ইটের স্তুপ স্কেভেটর দিয়ে ধ্বংস করার পাশাপাশি অবৈধ ভাবে স্থাপিত ইট তৈরির চুল্লিগুলো ভেঙে দেওয়া হয়।