শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

বরকলে মাসব্যাপী মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু

৫৮

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার যুবদের নিয়ে মাসব্যাপী মৎস্যচাষ প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমার সভাপতিত্বে রাঙ্গামাটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস্য প্রশিক্ষক রূপক কুমার বড়ুয়া, বরকল প্রেসক্লাবের সহ-সভাপতি নিরত বরন চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, লেখাপড়ার পাশাপাশি প্রশিক্ষণের বিকল্প নেই। আগ্রহ নিয়ে মৎস্য প্রশিক্ষণ নিলে ভবিষ্যতে মৎস্য চাষে সফলতা লাভ করা সম্ভব। এছাড়া প্রশিক্ষণ গ্রহণের পর পারিবারিকভাবেও সহজ পদ্ধতিতে মৎস্য চাষ করা যায় বলে উল্লেখ করেন নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা। সভায় মাসব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।