শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে ১ লক্ষ ২৯ হাজার পিস ইয়াবাসহ আটক-৩

৫২

॥ মোঃ মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যছড়ি ॥

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে র‌্যাব-৭’ এবং ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ১লাখ ২৮ হাজার ৮শত ৯০ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে ।

বুধবার ( ৯ ফেব্রুয়ারী) বিকাল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের মধ্যম পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব এর একটি দল। এ সময় তার স্বীকারোক্তি মতে তার বসতবাড়ীতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায়, র‌্যাব-এর অধিনায়ক লেঃ কর্ণেল এসএম ইউসুফ।

এদিকে র‌্যাব-৭’র অভিযানে ১ লাখ ২৭ হাজার ১শত ৪০ পিস ইয়াবা টেবলেটসহ মেহেদী হাসান (প্রকাশ বাপ্পী চৌধুরী ২৬) নামের এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেন। ধৃত বাপ্পী ঘুমধুম ইউনিয়নের মধ্যম পাড়ার শিকদার আলীর ছেলে বলে পুলিশ জানায়।

অপরদিকে একই ইউনিয়নের ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ১ হাজার ৭ শত ৫০ ইয়াবা টেবলেট সহ ২ জনকে আটক করতে সক্ষম হন পুলিশ। ধৃত মাদক কারবারিরা হল রোহিঙ্গা রশিদ উল্লাহর ছেলে মোঃ আয়াজ (২৫) ও রোহিঙ্গা দ্বীন মোহাম্মদ এর ছেলে জাফর আলম (৩২) উভয়ের সাং কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্প। তাদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। এ বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।