শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জেএসএস’র উভয় অংশকে ভুল পথ পরিহারের আহ্বান

১০৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥ শাসকগোষ্ঠীর পাতানো ফাঁদ থেকে বেরিয়ে এসে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে শরীক হওয়ার জন্য জনসংহতি সমিতির উভয় অংশের প্রতি আহ্বান জানিয়েছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। মঙ্গলবার বান্দরবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়নের বাঘমারা বাজার এলাকায় প্রতিপক্ষের হামলায় জেএসএস-এর একটি অংশের ৬ সদস্য নিহত ও অপর ৩ জন আহত হওয়ার পর গত বুধবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, জনসংহতি সমিতির উভয় অংশের প্রত্যেক নেতা-কর্মীকে বুঝতে হবে যে, শাসকগোষ্ঠী পাহাড়িদের মধ্যে সব সময় ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দিয়ে নিজেদের হীন কায়েমী স্বার্থ হাসিল করতে চায়। গেল ২৩ বছর ধরে তারা এ অপকৌশল প্রয়োগ করে আসছে। বিবৃতিতে উভয় অংশের নেতৃত্বকে কথা ও কাজে মিল রাখার আহ্বান জানিয়ে বলেন, একদিকে ঐক্যের আহ্বান এবং অন্যদিকে উস্কানিমূলক আচরণ ও রক্তাক্ত হামলা তাদের রাজনৈতিক ও আদর্শিক দৈন্যতারই পরিচায়ক এবং তা ঐক্য ও জাতীয় স্বার্থের জন্য চরম হানিকর।

শাসকগোষ্ঠীর কোলে থেকে কখনোই জনগণের স্বার্থে আন্দোলন করা যায় না মন্তব্য করে তিনি বলেন, এ চরম সত্য সবচেয়ে বেশী বোঝার কথা জনসংহতি সমিতির উভয় অংশের নেতৃত্বের। কারণ চুক্তি-পূর্ব সময়ে যে আন্দোলন হয়েছে তা শাসকগোষ্ঠীর মন যুগিয়ে করা হয়নি। ইউপিডিএফ-এর অবস্থান বরাবরই ভ্রাতৃঘাতি সংঘাতের বিপক্ষে ও বৃহত্তর জাতীয় ঐক্যের পক্ষে বলে তিনি উল্লেখ করেন এবং জেএসএস-এর উভয় অংশকে আন্দোলনের ভ্রান্ত ও জাতির জন্য চরম অনিষ্টকর পথ পরিহার করে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।