শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

২৭৯

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৮ ফেরুয়ারি) সকালে উপজেলার তিনটহরী ইউনিয়নের শান্তি নগর এলাকায় অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। পরে বিকালে একসত্যাপাড়া এলাকার আব্দুল কাদের’র ছেলে আনোয়ার হোসেন’কে (৩৪) ২ লক্ষ টাকা ও শান্তিনগর এলাকার অনিল ভট্টাচার্য্যের ছেলে ঝুলণ ভট্টাচার্য’কে (৪৮) ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, প্রশাসনের কঠর নজড়দারির পরও কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অবাধে বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে অভিযান পরিচালনা করে দুজনকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা যেকোনো স্থানে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।