শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মানিকছড়ির দুই ইটভাটাকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

১৩৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুই ইটভাটাকে ১ লক্ষ ২০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার (ভা.) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তুলাবিল অবস্থিত সেলিম এন্ড ব্রাদার্স পক্ষে মোঃ সিরাজুল ইসলামকে ৭০ হাজার টাকা ও পান্নাবিলের থ্রি স্টার’র পক্ষে মোঃ রুহুল আমিন’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, এসব ইটভাটায় লাইসেন্স নবায়ন না করা, ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগের (টপসয়েল) মাটি ব্যবহার ও জ্বালানী হিসেবে বনের কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ ধারা লঙ্ঘন করায় প্রতিটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ এবং ১৬ ধারা মতে এসব ভাটা মালিককে জরিমানা করা হয়েছে।