শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মাটিরাঙ্গায় ৩টি ইটভাটাকে ২লাখ ৭০ হাজার টাকা জরিমানা

৯৯

॥ মোঃ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৩টি ইট ভাটায় অভিযান চালিয়ে ২লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মাটিরাঙ্গা পৌর এলাকায় নতুন পাড়া,হাতিয়া পাড়া এবং ইসলামপুর এলাকায় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা এর নেতৃত্বে এ আদালত পরিচালনা করেন।

ভ্রম্যমান আদালত সূত্রে জানা যায়,ইটভাটায় ইট প্রস্তুতের জন্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যার্থ হওয়ায়,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ৪৬ ধারায় ০৩ টি ইটভাটার মালিক যথাক্রমে: এবিএম(অইগ),ইসলামপুর,নতুনপাড়ার নামক ইটভাটার মালিক কে এক লাখ টাকা। এসআরটি(ঝজঞ)নতুন পাড়া, হাতিয়াপাড়া,এক লক্ষ টাকা। আরআরআর(জজজ)নতুনপাড়া ৭০হাজার টাকা করে সর্বমোট ২লাখ ৭০হাজার টাকা জরিমানা করা হয়।
আইনের তোয়াক্কা না করে ইট ভাটা চালু করে পরিবেশের মারাত্বক ক্ষতিকারীদের কোন ছাড় দেয়া হবে না জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা জানান,জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।