শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

বরকলে নারী ক্ষমতায়নের লক্ষ্যে তথ্য আপার উঠান বৈঠক

৮২

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে মহিলা বিষয়ক অধিদপ্তর ও তথ্য আপার যৌথ উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে তথ্য আপা প্রকল্প(২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা বরকল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জার্মান পাড়া এলাকায় এ সভা আয়োজন করা হয়।

উপজেলা তথ্য আপার সমন্বয়কারী আম্বিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা অনুকা খীসা, বরকল প্রেসক্লাবের সহ-সভাপতি নিরত বরন চাকমা, বরকল ইউপি ২নম্বর ওয়ার্ডের মেম্বার বরুণ চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, যেখানে সমস্যা সেখানে তথ্য আপা। সকল তথ্য সমাধানে সরকার তথ্য আপাকে দায়িত্ব দিয়েছেন। একজন নাগরিক হিসেবে কোন দপ্তরে, কোন প্রতিষ্ঠানে নিজের তথ্য ধারণা বা সেবা পাওয়া যায় সে সম্পর্কে সকলের ধারণা থাকা দরকার বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, শিশুরা এখন মোবাইলে আসক্ত হচ্ছেন। সেক্ষেত্রে অভিভাবকদের সচেতন হওয়া দরকার।