শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটিতে নতুন করে ৭১ জনের শরীরে করোনা শনাক্ত

৮৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪ হাজার ৫২০ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ২৩১ জন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

তিনি জানান, বৃহস্পতিবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় জেলার ১৮২ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরমধ্যে রাঙ্গামাটি সদরে ৪৯ জন, কাপ্তাই ১৩ জন, বিলাইছড়ি ১ জন, কাউখালী ২ জন, বাঘাইছড়ি ২ জন, জুরাছড়ি ১ জন, রাজস্থলী ১ জন, লংগদু ১ জন ও নানিয়ারচর ১ জন আক্রান্ত হয়েছে।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি এ পর্যন্ত ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৭১ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত সুস্থ হয়েছে ৪৫২০ জন। আইসোলেশনে রয়েছেন ২ জন,মৃত্যু হয়েছে ৩৪ জনের।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানায়, রাঙ্গামাটিতে এই পর্যন্ত ৪ লক্ষ ৯৯৯ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ৩ লক্ষ ১৬৪৬ জন ২য় ডোজ গ্রহণ করেছে রয়েছে।