শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

লামায় মায়ের সাথে মতের মিল না হওয়ায় কিশোরীর আত্মহত্যা

৩৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানে লামায় ১৬ বছরের এক কিশোরীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার করেছে। সোমবার (১৭ জানুয়ারী) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঁশখাইল্যাঝিরি মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত কিশোরী নুরুন্নাহার (১৬) বাঁশখাইল্যাঝিরি মুসলিম পাড়া এলাকার মৃত আবুল হোসেন ও আনোয়ারা বেগমের মেয়ে।

স্থানীয় ইউপি মেম্বার আপ্রুসিং মার্মা বলেন, ঘটনাটি মর্মান্তিক। রাত ৯টায় লাশ নেয়ার জন্য একটি জীপ গাড়ি আনা হয়। গাড়িটি নষ্ট হয়ে যাওয়ায় আরো একটি গাড়ি আনা হচ্ছে।

নিহতের মা আনোয়ারা বেগম বলেন, আমার মেয়ে দর্জি কাজ শিখতে চেয়েছিল। রবিবার আমাকে দর্জি কাজ শেখার বিষয়ে বলে। আমি রাজি হইনি। সোমবার সকালে আমি অন্যের বাড়িতে কাজ করতে যাই। দুপুরে বাড়িতে এসে দেখি ঘরে ভিতরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় লামা থানা পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে লামা থানা আনা হচ্ছে। মঙ্গলবার ভোরে লাশটি বান্দরবান জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।