শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের ধারা অব্যাহত রেখেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ

৮৯

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বান্দরবান লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ১২৫ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি শতভাগ পাশের ধারা অব্যাহত রেখেছে। পরীক্ষার্থীদের মাঝে ৪২ জন মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং ৮৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

৪২ জন মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১০ জন এ প্লাস (জিপিএ-৫.০০) এবং গ্রেড পেয়েছে ৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগের ২ জন শিক্ষার্থী এ প্লাস, ২০ জন এ গ্রেড এবং একজন এ মাইনাস পেয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবছর প্রথম কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে অংশ নেয় ৮৩ জন পরীক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানটি প্রথমবার অংশ নিয়েই এসএসসি রেজাল্টে সফলতার স্বাক্ষররাখে। পরীক্ষার্থীদের মধ্যে এ প্লাস (জিপিএ-৫.০০) পেয়েছে কম্পিউটার এন্ড ইনফরমেশন টেকনোলজিতে ২৫ জন, উড ওয়ার্কিং বিভাগে ৯ জন এবং ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশনে একজন। বাকি ৪৮ জন পেয়েছে এ গ্রেড।

উল্লেখ্য, ১ ও ২ জানুয়ারি ২০২২ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ২০ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কোয়ান্টামের লামা সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্র-শিক্ষক-অভিভাবক পুনর্মিলনী অনুষ্ঠান ‘ঘরে ফেরার আনন্দ উৎসব ২০২২’। দুইদিনের বর্ণাঢ্য এই আয়োজনে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, সর্বস্তরেরকর্মী ও প্রাক্তন কোয়ান্টামদের সপরিবারে আমন্ত্রণ জানানোহয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রথিতযশা মনোরোগ বিশেষজ্ঞ ও কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।