শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

রাঙ্গামাটিতে এনজিও কার্যক্রম সংক্রান্ত জেলা কমিটির দ্বি-মাসিক সভা

৮১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

সরকারি উদ্যোগের পাশাপাশি রাঙ্গামাটি জেলার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে এনজিও কার্যক্রম সমন্বয়ের উপর জোর দিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, করোনার কারণে এনজিও সমন্বয় সভা নিয়মিত অনুষ্ঠিত হয়নি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী জেলার সকল কাজের সমন্বয় এবং তদারকীর দায়িত্ব তিন পার্বত্য জেলা পরিষদের উপর ন্যস্ত করেছে সরকার। এরই ধারাবাহিকতায় সরকার পার্বত্য জেলাগুলোর এনজিও কার্যক্রম তত্ত্বাবধান ও মূল্যায়ন এর দায়িত্বও পরিষদের উপর অর্পণ করেছে। সমতলের চাইতে পার্বত্য এলাকার মানুষ উন্নয়নের দিক দিয়ে এখনো অনেক পিছিয়ে রয়েছে। সরকারি এবং বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে এ জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার মানুষ উন্নয়নের সুফল পাবে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে পরিষদের মিনি কনফারেন্স কক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আয়োজিত এনজিও কার্যক্রম তত্বাবধান ও মূল্যায়ন সংক্রান্ত জেলা কমিটির দ্বি-মাসিক সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এ কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর পরিচালনায় দ্বি-মাসিক সভায় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারি কমিশনার মোঃ বোরহান উদ্দীন মিটুসহ জেলার বেসরকারী উন্নয়ন সংস্থার নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।