শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

জাতির পিতার নীতি আদর্শ মেনে দায়িত্বশীল হতে হবে: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

৫৯

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

জাতির পিতার নীতি ও আদর্শ মেনে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবার আহ্বান জানিয়েছেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবা বাড়াতে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। সোমবাবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী মাটিরাঙ্গার আমতলী,বড়নাল ও তাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহন উপলক্ষে অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি বলেন, প্রতিটি ইউনিয়ন আধুনিক ইউনিয়ন হিসেবে গঠনের লক্ষ্যে সকলের মতামতের মাধ্যমে কাজ করতে হবে। তিনি আরো বলেন, প্রশাসনিক কার্যক্রম,গণসংযোগ,রাজস্ব ও,বাজেট সংক্রান্ত,উন্নয়নমূলক ও বিচার বিষয়ক কার্যক্রম গতিশীল করে তুলতে হবে বলে উল্লেখ করেন।

পৃথক পৃথক অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমা এবং জেলা পরিষদের অপর সদস্য শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নীলউৎপল খীসা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানর আমতলী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো.আবদুল গনি,বর্ণাল ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন, বিদায়ী চেয়ারম্যান মোঃ আলী আকবর, তাইন্দং ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান পেয়ার আহাম্মদ মজুমদার এবং বিদায়ী চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
একই দিনে আমতলী,বড়নাল এবং তাইন্দং ইউনিয়নের পক্ষ থেকে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি কে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।