শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

শুভ উদ্বোধন অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি

রাঙ্গামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জাতীয়করণ করা হবে

২৬৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, রাঙ্গামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ যত দ্রুত সম্ভব জাতীয়করণ করা হবে। জাতীয়করণ না হওয়া পর্যন্ত আপনাদের সবাইকে কষ্ট করে প্রতিষ্ঠানটি চালিয়ে নিতে হবে এবং আশার প্রহর গুণতে হবে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি শহরের ভেদভেদীস্থ উলুছড়া এলাকায় স্থাপিত রাঙ্গামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের শিক্ষা-দীক্ষার ব্যাপারে খুবই আন্তরিক। আশা রাখতে পারেন, প্রতিষ্ঠানটি জাতীয়করণ হয়ে যাবে। জাতীয়করণ হয়ে গেলে আপনারা হয়ে যাবেন সরকারি শিক্ষক-কর্মচারি। তিনি আরো বলেন,স্কুলে যাতায়াতের সুবিধার জন্য সিঁড়ি নির্মাণ এবং একটি উঁচু ব্রীজ নিমার্ণ করে দেওয়া হবে। এছাড়াও প্রতিষ্ঠানের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দেয়া হবে বলে তিনি ঘোষণা দেন।

এসময় রাঙ্গামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর বাস্তবায়ন কমিটির সভাপতি মুরতি সেন সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি মহাথের, সিএইচটি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ চিত্তরঞ্জন চাকমা, রাঙ্গামাটি আনসারের সহকারি কমান্ডার আব্দুল মুস্তাকিন,সাবেক উপ-সচিব প্রকৃতিরঞ্জন চাকমা প্রমুখ।#