শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর থানা পরিদর্শন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৩ কোটি টাকার মাদক ধ্বংস

৫৭

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবান পার্বত্য জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি ফৌজদারী বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত রেজিস্টার সমূহ দেখেন এবং থানার পরিদর্শন বহিতে নোট প্রদান পূর্বক স্বাক্ষর করেন। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা দায়রা জজ মোঃ আবু হান্নান এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম.এমরান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হোসেন এবং নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম.এমরানের উপস্থিতিতে বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় সাড়ে ৩ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকের মধ্য রয়েছে, ১০ লাখ ৮ হাজার ৩ শত ৭৩ পিস ইয়াবা যার মূল্য ৩ কোটি ২৫ লাখ ১১ হাজার ৯ শত টাকা। চোলাই মদ ৯ শত ২১ লিটার। মূল্য ২ লাখ ৭৬ হাজার ৩ শত টাকা। বার্মিজ সিগারেট ৫ লাখ ৮৬ হাজার টাকার আর পরিত্যক্ত বিয়ার ৩৫ টি যার মূল্য ১৭ হাজার ৫ শত টাকা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, এ সব মাদকদ্রব্য বিভিন্ন সময়ে তল্লাসি করে জব্দ করা হয়।