শিরোনাম
পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ পাঠাগার উদ্বোধন ও শিক্ষা উপকরণ প্রদান

সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে সেবা ও উন্নয়মুলক কাজ করে চলছে

৫২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে মানুষের নিরাপত্তাসহ সেবা ও উন্নয়নমূলক কাজ করে চলছে। এ পার্বত্য অঞ্চলের উন্নয়ন নিয়ে বঙ্গবন্ধুর স্বপন ছিলো আমরা তা বাস্তবায়নে কাজ করছি। রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসসি, শনিবার (১৮ডিসেম্বর) সকাল ১০টায় কাপ্তাই ৫৬জোনের আয়োজনে ভ্রাম্যমাণ পাঠাগার উদ্বোধন ও শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সেনাজোন ৫৬ ই বেংগল অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ, পিএসসি। ৩০৫ রাঙ্গামাটি রিজিয়ন হতে ভ্রাম্যমাণ পাঠাগার কাপ্তাই ৫৬ ই বেংগলকে প্রদান করা হয়। এসময় রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ও মিসেস ইফতেকুর রহমান ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেন। প্রধান অতিথি আরো বলেন, নতুন প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করে সুন্দর সোনার বাংলা উপহার দিবে। অনুষ্ঠানে কাপ্তাই ডিজিএফআই শাখার অধিনায়ক লেঃ কর্ণেল আলী আক্কাছসহ কাপ্তাই জোনের পদাধিক অফিসার ও জেসিওগন উপস্থিত ছিলেন।