শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

রাঙ্গামাটিতে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

২৬৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা লংগদু উপজেলার শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে লংগদু উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীকে জখম, মোটর সাইকেল ভাংচুর ও মেবাইল ফোন ছিনিয়ে নেয় এবং পাশাপাশি নেতাকর্মীদের অবরুদ্ধ করে রেখে শারীরিকভারে নির্যাতন করা হয়। সংবাদ সম্মেলনে এঘটনার তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের প্রতি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।

এদিকে হামলার ঘটনার অস্বীকার করে লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু দাশ জানান, লংগদু উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর কোন ধরনের হামলা চালায়নি। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি জানান, ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা অনুষ্ঠানে এসে সরকার, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নামে কুরুচিপূর্ণ শ্লোগান দেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিলে উল্টো ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এসময় ২দুজন ছাত্রলীগের কর্মী আহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রুদ্র মোহাম্মদ জিয়াদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষধ রাঙামাটি জেলা শাখার সদস্য আলমাহবুব হৃদয়, সদস্য অহিদুজ্জামান রোমান, লংগদু উেেপজলা শাখার আহব্বায়ক ফরহাদ সরকার, সদস্য আমির হামজা প্রমুখ উপস্থিত ছিলেন।