শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

৫৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তুলাবিল এলাকার মোঃ আল আমিন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের পিতার নাম মোঃ সোলায়মান। গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক অভাব অনটনের কারণে পড়াশুনার পাশাপাশি রং মিস্ত্রীর কাজ করতেন তিনি। বেশ কয়েকদিন ধরে তার পরিবার তাকে বিয়ে করাতে মেয়ে দেখছিলেন। এমন খবরে সে তার সঙ্গে ফটিকছড়ির এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কের কথা জানান পরিবারকে। তার কথানুযায়ী পরিবারের লোকজন ফটিকছড়িতে মেয়ে দেখতে যায়। সেখানে গিয়ে জানতে পারে মেয়ের বয়স কম এবং মেয়ে সবে মাত্র ৭ম শ্রেণিতে পড়ে। যার ফলে পরিবার তার সম্পর্কের মেয়েকে বিয়ে করাতে অসম্মতি জানান। তার পরিবার তাকে বলে, তোমারও বয়স কম আর মেয়েরও। তোমাকে অন্য কোথাও ভালো মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। যার ফলে অভিমানে শুক্রবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই আক্কাস আলী জানান, প্রাথমিকভাবে আত্মহত্যায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। তবে ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।