শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বরকলে আর্থিক সহযোগিতা পেল প্রতিবন্ধী মহিলা

৫৫

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

বরকলে প্রধানমন্ত্রী’র বিশেষ বরাদ্দ ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় দুস্থ,হতদরিদ্র ও অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ অংশ হিসেবে দক্ষিণ কলাবুনিয়া এলাকার প্রতিবন্ধী মহিলা সালেহা বেগমকে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ে এসব ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন,বরকল উপজেলায় কেউ অভুক্ত থাকলে বা কোনো সমস্যার জন্য সহযোগিতা প্রয়োজন পড়লে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমত সহযোগিতা দেয়া হয়।