শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

লামা পরিবহন শ্রমিক সংগঠনের উদ্যোগে অভিষেক ও সংবর্ধনা

৩২

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা উপজেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত লামা বাজারস্থ জেলা পরিষদ হলরুমে এই অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। লামা উপজেলা ট্রাক ও মিনিট্রাক মালিক সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দরা অনুষ্ঠানে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। সভাপতিত্ব করেন, লামা উপজেলা ট্রাক ও মিনিট্রাক মালিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি বাসু কান্তি দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর মামুন আল আমিন, লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, বিশিষ্ট ব্যবসায়ী করিমুল মোস্তফা স্বপন, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, উপজেলা ট্রাক ও মিনিট্রাক মালিক সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি মাইকেল আইচ, সহ-সভাপতি মোঃ তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শোয়াইব, সাবেক অর্থ সম্পাদক মিন্টু দাশ, বর্তমান অর্থ সম্পাদক মনির হোসেন সহ প্রমূখ।

এছাড়া সাংবাদিক, ব্যবসায়ী, ট্রাক ও মিনিট্রাক মালিক সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ, সদস্য এবং লামা উপজেলা ট্রাক, মিনিট্রাক, পিজআপ ও কাভার্ডভ্যান শ্রমিক সমবায় সমিতি লিঃ এর সদস্যরা। শেষে উপজেলা ট্রাক, মিনিট্রাক, পিজআপ ও কাভার্ডভ্যান শ্রমিক সমবায় সমিতি লিঃ এর পরিচালনা কমিটি ও উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।