শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মহালছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

৯৫

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারাভিযান কর্মসূচীর অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (শিক্ষা কম্পোনেন্ট) ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (ওএলএইচএফ) যৌথ আয়োজনে “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ^ গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে মহালছড়ি টাউন হলে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির কর্মসূচী কর্মকর্তা ও প্রশিক্ষক স্বপ্না চাকমা’র সঞ্চালনায় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।

এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আফরোজ ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদ এর নারী ও কন্যা শিশু ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা এডুকেশন ফেসিলিটেটর শাহরিয়ার আকীব, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির উপজেলা সমন্বয়ক কাজল বরণ ত্রিপুরা।

আলোচনায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধের এখনই সময়। বাংলাদেশে লিঙ্গ ভিত্তিক সহিংসতা ২০১৯ এর তুলনায় ২০২০ এ বেড়েছে ২৪ শতাংশ, আবার ২০২১ এ ২০২০ তুলনায় বেড়েছে ২৪ শতাংশ। লিঙ্গ ভিত্তিক বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহার করে নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।