শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লামায় পুনঃনির্বাচনে বিজয়ী শিরিন আক্তার

৩৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা উপজেলায় গজালিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসন ০২ (৪,৫,৬নং ওয়ার্ড) এর পুনঃনির্বাচনে শিরিন আক্তার বে-সরকারিভাবে বিজয়ী হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গজালিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড তিন কেন্দ্রে চলে ভোট গ্রহণ। আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

তিন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের দেয়া ভোট গণনা বিবরণী মতে বই প্রতীকের প্রার্থী শিরিন আক্তার ৭৭৫ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম সূর্যমুখী ফুল প্রতীকের প্রার্থী আচিং মার্মা ৭২১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর ২০২১ইং লামা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় গজালিয়া ইউনিয়নের মহিলা মেম্বার ৪, ৫ ও ৬নং ওয়ার্ড সংরক্ষিত ০২ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে শিরিন আক্তার ও আচিং মার্মা সমান ভোট পেয়ে ফলাফল ড্র হয়। তারপর নিবাচন কমিশন উক্ত সংরক্ষিত ২নং আসনে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত প্রদান করে।