শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

বরকল শাখা বন(লুদিবাজছড়া) বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত

৯৩

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটি বরকল উপজেলায় বরকল শাখা (লুদিবাজছড়া) বিহারে নানান দানযজ্ঞ আয়োজনের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে ১৮তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৮নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ধর্মীয়ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে কঠিন চীবর দানের মাধ্যমে সম্পন্ন হয়েছে দু’দিন ব্যাপী মহান দানশ্রেষ্ঠ কঠিন চীবর দানোৎসব।

ধর্মীয় আলোচনা শুরুতেই ধর্মীয় সঙ্গীত পরিবেশনা ও ভিক্ষুদের ফুলের তোড়া দিয়ে বরণের মধ্যে দিয়ে বিভিন্ন ধর্মীয় আচারে বুদ্ধমূর্তি দান, সংঘদান,অষ্টপরিষ্কার দান,পিন্ড দান, কল্পতরু দান,হাজারবাতি দান, নানাবিধ দান ও উৎসর্গসহ কঠিন চীবর দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।তার আগে, সোমবার ভগবান বুদ্ধ কর্তৃক প্রববর্তীত বিশাখার প্রদেয় কঠিন চীবর দান সম্পাদন লক্ষ্যে আইমাছড়া শাখা বিহারে বিভিন্ন এলাকার পূর্ণার্থীরা ২৪ ঘন্টার মধ্যে হস্তে তৈরি বেইন কাপড় কঠিনে পরিণত করে চীবর তৈরী পূণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বরকল শাখা বন(লুদিবাজছড়া) বিহার অধ্যক্ষ প্রজ্ঞাহিত ভিক্ষু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দানোত্তম কঠিন চীবর দানের তাৎপর্য তুলে ধরে তথাগত ভগবান বুদ্ধের অমৃতবাণী উপস্থিত পূণ্যার্থীদের উদ্দেশ্য স্ব-ধর্ম দেশনা প্রদান করেন প্রধান ধর্মালোচক দীঘিনালা বন বিহার অধ্যক্ষ শুভ বর্ধন মহাস্থবির,যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের কল্যাণ জ্যোতি মহাস্থবির ,লুম্বিনী শাখা বন বিহার অধ্যক্ষ লোকা নন্দ মহাস্থবির,বামে অজ্জ্যাংছড়ি ভাবনা কুটিরের চিরসুখ স্থবির প্রমূখ।

পূণ্যার্থীদের উদ্দেশ্য ভিক্ষুরা বলেন,কঠিন চীবর দান সকল বৌদ্ধগণের ঐতিহ্য।আর জগতে ভগবান বুদ্ধের আবির্ভাবে বৌদ্ধগণ ধর্ম দর্শনের সুযোগ লাভ পেয়েছে।বুদ্ধের উপদেশ বাণী শ্রবণ ও ধর্মানু-ধর্ম আচরণ করা বৌদ্ধ ধর্মালম্বীদের করণীয়।যারা বুদ্ধ জ্ঞান লাভ করবে তখন তাদের দুঃখ মুক্তি লাভ করা সম্ভব।

বরকল রাগীব রাবেয়া কলেজের ছাত্র মাইকেল চাকমা ও ছাত্রী পূণ্যা চাকমা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বরকল শাখা বন বিহার পরিচালনা কমিটির পক্ষে বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।

এসময় আইমাছড়া শাখা বিহারে অধ্যক্ষ জ্যোতিপাল স্থবির,মাইচছড়ি অর্পনাচরণ বন বিহার অধ্যক্ষ মুক্ত প্রিয় ভিক্ষু ,বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুরেশ মোহন চাকমাসহ বিভিন্ন বিহারের ভিক্ষু সংঘ ও বলে বিভিন্ন এলাকার পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন।