শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গুইমারা সেনা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর উদ্যোগে মানবিক সহায়তা

৪৩

॥ মাঈন উদ্দিন বাবলু, গুইমারা ॥

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থীতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের, গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ডের পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৮ই নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই গুইমারা সরকারি কলেজের মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দন ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্থানীয় জনসাধারনের মাঝে বিনামূল্য চিকিৎসা প্রদান, ৫শত পরিবারের মাঝে শীত বস্ত্র সামগ্রী বিতরণ, ও ৬০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছেলেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস বাসন্তী চাকমা, ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম রিদওয়ানুলর রহমান, এএফডাব্লিউসি.পিএসসি.জি, রিজিয়ন কমান্ডার গুইমারা রিজিয়ন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংশেপ্রু চৌধুরী, বিদ্যানন্দ ফাউন্ডেশন এর পরিচালক মোঃ জামাল উদীন ও গুইমারা রিজিয়নের অন্যান্য সেনা কর্মকর্তাবৃন্দ।