শিরোনাম
স্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মহালছড়িতে স্বাস্থ্য অধিকার ফোরাম এর কমিটি গঠন

৬৫

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ হেলথ ওয়াচ এর তত্বাবধানে স্থানীয় এনজিও সংস্থা জাবারাং কল্যাণ সমিতি’র আয়োজনে এক আলোচনা সভা ও স্বাস্থ্য অধিকার ফোরাম এর কমিটি গঠন করা হয়।

রবিবার (১৪ নভেম্বর) সকালে মহালছড়ির ২৪ মাইল নামক এলাকার বেম্বো রেষ্টুরেন্টে জাবারাং কল্যাণ সমিতির প্রশাসনিক কর্মকর্তা ধনেশ্বর ত্রিপুরা’র সঞ্চালনায় খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সভাপতি ও জেলা শিক্ষা কর্মকর্তা (অব:) সাধন কুমার চাকমা’র সভাপতিত্বে স্বাস্থ্য অধিকার ফোরাম এর কমিটি গঠিনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ হেলথ ওয়াচ এর কর্মসূচী কর্মকর্তা রাজেশ কুমার অধিকারী, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীন, মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজান পাটোয়ারী, সাবেক সিন্দুকড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী, মহালছড়ি বাজার চৌধুরী মংসুইপ্রু চৌধুরী। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামের কারবারী, হেডম্যান, শিক্ষক, স্থানীয় স্বেচ্ছাসেবী যুবসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠির স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিসহ উপজেলার তৃণমূল পর্যায়ে চিকিৎসা সংক্রান্ত সকল বিষয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাজান পাটোয়ারীকে সভাপতি ও সংবাদকর্মী মিল্টন চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর কমিটি গঠন করা হয়।