শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বাড়ি ফেরা হলো না টিটনের

নানিয়ারচরে সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

৫০

॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥

নানিয়ারচর উপজেলায় ট্রাক চাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থী টিটন চাকমার (১৭)। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বেতছড়ির মেজর পাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, শনিবার দুপুরে খাগড়াছড়ির মহালছড়ি থেকে মোটর সাইকেলে চালিয়ে টিটন চাকমা বেতছড়ি নিজ বাসায় ফেরার পথে আকস্মিকভাবে একটি ট্রাক এসে চাপা দেয়। ঐ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত টিটন চাকমা বেতছড়ি মেজর পাড়া এলাকা বাসিন্দা বিকাশ চাকমার ছেলে। সেই ২০২১ সালের মহালছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

এবিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।