শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাসলংগদুতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভাযানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদান

বান্দরবানে অনুর্ধ্ব-১৯ কাবাডি প্রতিযোগিতা শুরু

তরুণদের মাঝে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে

৪২

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানে কাবাডি ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে অনুর্ধ্ব-১৯ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর আয়োজনে বালাঘাটা পুলিশ লাইন মাঠে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

অনুষ্ঠানে শুরুতেই আকাশে বেলুন উড়িয়ে কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা। পরে সংক্ষিপ্ত আকারে বক্তব্য মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এসময় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বান্দরবানে এই কাবাডি খেলা আয়োজনের মাধ্যমে তরুণদের মাঝে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে পুনরুদ্ধার করা এবং তরুন সমাজকে ফেসবুকের ন্যায় সামাজিক মাধ্যমে আসক্তি থেকে বের করে আনার লক্ষ্যে এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হবে।

এসময় পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরাজী,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকীসহ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন উপজেলা থেকে আগত ক্রীড়াবিদ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এইদিকে কাবাডি প্রতিযোগিতা আয়োজকরা জানান, এবারের অনুর্ধ্ব-১৯ কাবাডি প্রতিযোগিতার বালিকাদের দুটি দল ও পুরুষদের ৪টি দল খেলায় অংশ নিচ্ছে।