শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাজস্থলীতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন: পরীক্ষা ১৪ নভেম্বর

৫১

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি রাজস্থলীতে এবার এস.এস.সি ও সমমান পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। উপজেলায় ২ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন কারিগরী শিক্ষা সহ ৩৩৬ জন। তারমধ্যে কারিগরি পরীক্ষার্থী রয়েছেন ৮৬ জন। আগামী ১৪ নভেম্বর থেকে ২০২১ সালের এস.এস.সি এবং সমমান পরীক্ষা শুরু হবে।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ জানান, এবছর রাজস্থলী উপজেলার রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় ও রাজস্থলী উপজাতিয় আবাসিক বিদ্যালয় সহ ১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বোর্ডের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসনের তত্বাবধানে পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার হলে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য নির্দেশ জানান। তাছাড়া অভিভাবকদেরকে কেন্দ্রে অহেতুক ভীর ও কেন্দ্রের আশেপাশে ঘুরা ফেরা না করার জন্য সবিনয় অনুরোধ জানান। কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হবে।