শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বরকলে দূর্গম দুই ইউপিতে হেলিসর্টে পৌঁছে দেয়া হল নির্বাচনী সরঞ্জাম

৬৩

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

বরকল, কাপ্তাই ও বিলাইছড়ি এ তিন উপজেলায় দু’দিন পরে অনুষ্ঠিত হবে ২য় ধাপের ইউনিয়ন সাধারণ নির্বাচন। তারই অংশ হিসেবে বরকল উপজেলায় চার ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নানানভাবে প্রস্তুতি নিয়েছে উপজেলা নির্বাচন অফিস। মঙ্গলবার (৯নভেম্বর) সকালে উপজেলার দূর্গম দুটি ইউনিয়নে ভোট কেন্দ্রে হেলিসর্টের মাধ্যমে পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন জানান,বরকল উপজেলার দূর্গম নির্বাচনী এলাকার মধ্যে বড় হরিণা ইউনিয়নের ৪টি ও আইমাছড়া ইউনিয়নের ৩টি সহ মোট ৭টি ভোট কেন্দ্র রয়েছে। এসব ভোট কেন্দ্রগুলোতে হেলিসর্টে পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। অন্যান্য ভোট কেন্দ্রে নির্বাচনের একদিন আগে পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান,ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে বলে গণমাধ্যমকে জানান।