শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রোয়াংছড়িতে এনজিও মাসিক সভা অনুষ্ঠিত

৪০

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলাতে এনজিও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহি অনুপম সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।

উপজেলা নিবার্হী অফিসার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা,সিডিসি এনজিও ম্যানেজার সাপলং বুইতিং গ্রাউস এনজিও ফোকাল পার্সন উমংসিং মারমা, প্রকল্প সম্বনয়ক অংচউ মারমা, বান্দরবান জেলা পরিষদ কম্পোনেন প্রতিনিধি জল পুরি তঞ্চঙ্গ্যা, কারিতাস লীন প্রকল্পের জেমস, গ্রীনল্যান্ড এনজিও সম্বনয়ক অংজউ মারমা, ব্র্যাক এনজিও প্রতিনিধি, সূর্য হাসি ক্লিনিক প্রতিনিধিসহ অন্যারা উপস্থিত ছিলেন।

এ সময়ের উপজেলা নিবার্হী অফিসার জানান, প্রত্যেক মাসে এনজিও প্রতিনিধির থেকে লক্ষ্য মাত্রা বাস্তবায়নের প্রতিবেদন দাখিল করতে হবে। প্রতি মাসে প্রতিবেদন ও মাসিক সভাতে যোগদান করে ঠিকমত বাস্তবায়ন হয় কিনা যাচাই-বাছাই করে এনসিও সনদ প্রদান করা হবে।