শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মহালছড়িতে দুই ইউনিয়নে নির্বাচনী উত্তাপ নেই

৪৪

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন মহালছড়িতে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা ও বাছাই পর্ব শেষ হয়েছে। মনোনয়ন পত্র জমা ও বাছাই পর্ব শেষ হওয়ার পর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মুবাছড়ি ইউনিয়ন ও ক্যায়াংঘাট ইউনিয়নে ১ চেয়ারম্যানসহ ১৬ জন প্রার্থী একক ভাবে মনোনয়ন জমা পড়েছে। ফলে ওই এলাকায় তফসিল ঘোষণার পর কিছুটা নির্বাচনী উত্তাপ দেখা গেলেও বর্তমানে প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় নির্বাচনী উত্তাপ কমে গেছে।

নির্বাচনী কার্যালয়ের তথ্য সূত্রে জানা গেছে, মুবাছড়ি ইউনিয়নে ৮ জন, ক্যায়াংঘাট ইউনিয়নে ৮ জন প্রার্থী এককভাবে মনোনয়ন জমা পড়েছে। একক প্রার্থী হিসেবে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা হলেন, সংরক্ষিত মহিলা আসনে কামনা চাকমা ও শ্যাংথুই মারমা ও সাধারণ সদস্য পদে, সুজিত কুমার চাকমা, যুদ্ধ রঞ্জন চাকমা, রিপন চাকমা, চিকু চাকমা, সাধন পূর্ণ চাকমা, শিপন চাকমা। একইভাবে ক্যায়াংঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে রুপেন্দু দেওয়ান ও সাধারণ সদস্য পদে মহেন্দ্র চাকমা, জীবন বিকাশ চাকমা, হেমন্ত চাকমা, সন্তোষ ময় চাকমা, কৃপণ চাকমা, দীপ্ত চাকমা ও সুশীল বিকাশ।

ক্যায়াংঘাট ইউনিয়নের এক ভোটার দীনেশ চাকমা বলেন, ক্যায়াংঘাট ইউনিয়নে বিশেষ করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি না থাকায় ভোটাদের মাঝে নির্বাচনী উত্তাপ নেই। প্রতিবারে নির্বাচনের সময় ভোটারদের মাঝে উৎসব মূখর একটা পরিবেশ সৃষ্টি হতো কিন্তু এবারে তা পরিলক্ষিত হচ্ছেনা। নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকলে ভোটারদের মাঝে আমেজ থাকেনা।

আগামী ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৮ নভেম্বর ভোট গ্রহন।