শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে জয়দ্বীপ বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

৫৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি সদরে জয়দ্বীপ বন বিহারে ১০তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) সকালে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের জয়দ্বীপ বন বিহার,কাইন্দ্যা দৌজরী পাড়ায় দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কমিটি পক্ষে কৃতজ্ঞতা শিকার ও স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি ফুলেশ্বর চাকমা।

এসময় উপস্থিত ছিলেন রাজবন বিহার থেকে আগত মহান ভিক্ষু সংঘ, বিহার অধ্যক্ষ শীল বংশ স্থবির, বিহার পরিচালনা কমিটির সভাপতি ফুলেশ্বর চাকমা,হেডম্যান সন্তোষ বিকাশ চাকমা, ছন্দ সেন চাকমা, রনেন বিকাশ চাকমাসহ ৬নং বালুখালী ইউনিয়নের সদস্য-সদস্যা,কার্বারী, দায়ক-দায়িকা প্রমুখ।

 

সকাল থেকে বিহার প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, কঠিন চীবর দান, কল্পতরু দান, রাজ বন বিহারের পেগোডা উদ্দ্যেশে টাকা দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, নানাবিধ দানীয় সামগ্রী দান করা হয়।

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা দেন রাজবন বিহার থেকে আগত অনুষ্ঠানের সংঘ নায়ক সত্য প্রেম মহাস্থবির, শীল বংশ স্থবির, সত্য প্রিয় স্থবির, শ্রদ্ধাদর্শী স্থবির, অগ্রসার স্থবির। এসময় ভিক্ষুরা তাদের দেশনায় বুদ্ধের ধর্মীয় অনুশাসন মেনে জগতের সকল প্রাণীর কল্যাণে দায়ক-দায়িকাদের নিবেদিত থাকার আহবান জানান। কঠিন চীব দান শেষে বিশ জন ভিক্ষুকে স্থবির বরন করা হয়।