শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মহালছড়িতে যে প্রার্থীদের প্রতিদ্বন্ধি নেই

৪৪

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৪ ইউনিয়নে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহন ২৮ নভেম্বর। ২ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ছিলো। মহালছড়ি উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মহালছড়ি উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে একজন চেয়ারম্যানসহ ২০ জন প্রার্থীর কোন প্রতিদ্বন্ধি নেই। মুবাছড়ি ইউনিয়নে ৮ জন, ক্যায়াংঘাট ইউনিয়নে ৮ জন, মহালছড়ি সদর ইউনিয়নে ৩ জন। যে প্রার্থীদের প্রতিদ্বন্ধি নেই তারা হলেন, সংরক্ষিত মহিলা আসনে কামনা চাকমা ও শ্যাংথুই মারমা। সাধারণ সদস্য পদে, সুজিত কুমার চাকমা, যুদ্ধ রঞ্জন চাকমা, রিপন চাকমা, চিকু চাকমা, সাধন পূর্ণ চাকমা, শিপন চাকমা। ক্যায়াংঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে রুপেন্দু দেওয়ান, সাধারণ সদস্য পদে মহেন্দ্র চাকমা, জীবন বিকাশ চাকমা, হেমন্ত চাকমা, সন্তোষ ময় চাকমা, কৃপণ চাকমা, দীপ্ত চাকমা, সুশীল বিকাশ চাকমা। মহালছড়ি সদর ইউনিয়নে সাধারণ সদস্য পদে তান্টু মনি তালুকদার, মানিক রঞ্জন খীসা ও বিনোদ বিহারী চাকমা।

মহালছড়ি উপজেলার নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা বলেন, ২ নভেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ পর্যন্ত প্রার্থীরা সুষ্ঠ ও উৎসব মূখর ভাবে মনোনয়ন জমা দিয়েছেন। উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে ৩ ইউনিয়নে ২০ জন এককভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে সবকিছু ঠিক থাকলে যেসব প্রার্থী একক ভাবে প্রার্থী হয়েছেন তাঁরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ২ নভেম্বর, যাচাই বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর, ভোট গ্রহন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।