শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

মহালছড়ি সিঙিনালা ভুঁইগ্রীটং মহাম্রেমনি বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান সম্পন্ন

৮৩

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে সিঙিনালা ভুঁইগ্রীটং মহাম্রেমনি বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান সম্পন্ন হয়েছে। সোমবার (১ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে আগত পূণ্যার্থীদের অংশ গ্রহনে এ দানোত্তম কঠিন চিবর দান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান সংঘ নায়ক হিসেবে উপস্থিত ছিলেন, দি ওয়াল্ড বুদ্ধ সেবক সংঘ প্রতিষ্ঠাতা শ্রীমৎ উ পঞঞা জোত মহাথেরো এর প্রধান শিষ্য শ্রীমৎ উ পঞঞা চককা মহাথেরো। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধ বিহারের অর্ধ শতাধিক বিহারাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

সকালের পর্বে পঞ্চশীল গ্রহন, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দানসহ নানাবিধ দানীয় বস্তু দান করা হয়। বিকেলের পর্বে পূণ্যার্থীদের চিবর দান, সকল জীবের মঙ্গলার্থে আগত ভিক্ষু সংঘের ধর্মীয় দেশনা প্রদান, সমবেত প্রার্থনা, কল্পতরু দানানুষ্ঠান সম্পন্ন হয়। সন্ধ্যায় চুলামণি চৈত্যের উদ্দেশ্যে অধিক পূণ্য লাভের আশায় ফানুস উত্তোলন করা হবে।