শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বরকলে জাতীয় যুব দিবস পালিত

৬৪

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাঙ্গামাটির বরকলে যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে রেলী,আলোচনা সভা ও ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার ১লা নভেম্বর সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমির উদ্দিন ও বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন।

এসময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমা,নব গঠিত বরকল প্রেসক্লাবের সভাপতি শান্তি ময় চাকমা, অর্থ সম্পাদক পলাশ চাকমা ও সাবেক সভাপতি বিহারী চাকমা, বৈরাগী পাড়া যুব সমাজ কল্যাণ সমিতির সভাপতি চিতা রাম চাকমা ও মিলন চাকমা,রাঙামৌন ছড়া যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জীতেন চাকমা সহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতি,বৈরাগী পাড়া যুব সমাজ কল্যাণ সমিতি,রাঙামৌন ছড়া যুব কল্যাণ,কিয়াং পাড়া যুব কল্যাণ সমিতির সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে জগৎ ময় চাকমা, মোঃ কামাল উদ্দিন ও মোঃ মাসুদ করিম সহ ৩জন আত্মকর্মীকে ক্রেস্ট প্রদান করা হয়।আরো গবাদিপশু ও হাঁসমুরগি পালন প্রকল্পের আওতায় ২৩ জনকে ১১লক্ষ ৮৫ হাজার যুব ঋণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।