শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাইয়ে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত

৭১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

চেয়ারম্যান প্রার্থী খুন হওয়ার এক সপ্তাহ পার না হতেই রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় এবার খুন হলেন এক ইউপি সদস্য। মঙ্গলবার দিবাগত রাতে কাপ্তাই ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সজিবুর রহমান প্রতিপক্ষের হামলায় নিহত হন। গত রবিবার ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে সেনা বাহিনীর মতবিনিময়ের দুইদন পর এ হত্যাকান্ড ঘটে। এর আগে গত ১৬ অক্টোবর উপজেলার চিৎমরম ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীকে খুন করে দূর্বৃত্তরা।

কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ওয়ার্ডের সিলেটি পাড়ায় দুই মেম্বার প্রার্থীর মধ্যে বিরোধ হলে দু’পক্ষের মারামারিতে ইটের আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান ইউপি সদস্য সজিব।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে বুধবার ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি ।