শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

শরীরের ৮০ শতাংশ রোগ মানুষের হাতের কারণে হয়: অংসুইপ্রু চৌধুরী

৪৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেছেন, শরীরের ৮০ শতাংশ রোগ মানুষের হাতের কারণে হয়। এজন্য ভালভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নিরাপদ ও বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার এবং পরিস্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকার অন্যতম শর্ত।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে “নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্য বিষয়ের উপর জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস উদ্যাপন উপলক্ষে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নিরাপদ পানির সরবরাহ এবং ব্যবহার শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের প্রতি ঘরে ঘরে যাতে পৌঁছে যায়, সে ব্যাপারে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। প্রতি বছর এ দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো নিয়মিত হাত ধোয়া ও সকল কাজে নিরাপদ পানি ব্যবহার এবং পানিবাহিত রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা।

এসময় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আহ্বায়ক ও পরিষদ সদস্য বিপুল ত্রিপুরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক।

এর আগে দিবস দু’টি পালন উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে হাত ধোয়ার পর সভাকক্ষে প্রবেশ করেন অতিথিরা।