শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

বান্দরবানে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

৫৭

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানে ট্রাক্টর উল্টে শাহাব উদ্দিন (২৫) নামে এক চালকের র মৃত্যু হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) দুপুরে শহরের বালাঘাটা ভড়াখালি এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, ট্রাক্টর মাধ্যমে জমিতে হাল চাষ করেছেন চালক শাহাব উদ্দিন। কাজ শেষ করে ট্রাক্টরটি নিয়ে ফেরার পথে পথিমধ্যে পাহাড়ের উঠলে উল্টে যায় ট্রাক্টর। এসময় তিনি ট্রাক্টরের তলে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহাব উদ্দিন ২নং কুহালং ইউনিয়নে ৭ নং ওয়ার্ড বটতলি পাড়া গ্রামে করিম মোল্লা ছেলে।

এবিষয়ে বান্দরবান সদর থানা তদন্ত অফিসার এসআই ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।