শিরোনাম
স্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা

পাহাড়ে শিক্ষার আলো প্রসারের লক্ষে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ

৭২

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

পাহাড়ে শিক্ষার আলো প্রসারের লক্ষ্যে দীঘিনালা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন সেনাবাহিনী।

সোমবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার কবাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসিনচনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাবলাখালী মিশন সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩৬নং বাঁচা মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়, জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাম রতন কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, খাতা, কলম ও মাস্ক তুলে দেন, দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর সামীন শিকদার রাতুল। এসময় তিনি বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান জীবন বলেন, কোভিড ১৯ এর ফলে জনজীবনে স্থবিরতার পাশাপাশি বন্ধ হয়েছিল সকল স্কুল প্রতিষ্ঠান। দীর্ঘদিন পর স্কুল খুললেও শিক্ষার্থীর উপস্থিতি কম। দীঘিনালা জোনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মাঝে স্কুলব্যাগ, খাতা,কলম ও মাস্ক বিতরন করা হয়েছে। এতে বিদ্যালয়ে ছাত্রছাত্রী উপস্থিত বাড়বে। পাহাড়ে শিক্ষা প্রসারের জন্য অনেক কাজ করছে, বাংলাদেশ সেনাবাহিনী। তাই সেনাবাহিনীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ইতা চাকমা ৩য় শ্রেণি, উমে হাবিবা ৪র্থ শ্রেণি, ও রুমিতা চাকমা ৪র্থ শ্রেণি বলেন, করোনার সময় স্কুল বন্ধন থাকায় খাতাপত্র নষ্ট হয়ে গেছে। দীঘিনালা জোন থেকে খাতা, কলম, স্কুলব্যাগ, মাস্ক পাওয়ায় তারা খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা ।