শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

উৎসবমুখর পরিবেশে মাটিরাঙ্গায় মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন

৪২

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। এ দিনে প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন তাঁরা।

রোববার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন গোমতি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তফাজ্জল হোসেন। এর আগে একই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন বর্তমান চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ লিটন।

একই দিনে স্ব-স্ব ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের নিকট বেলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. রহমত উল্যাহ, আমতলীতে আওয়ামীলীগের মো. আব্দুল গনি,মাটিরাঙ্গা সদর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হেমেন্দ্র ত্রিপুরা, তাইন্দংয়ে আওয়ামীলীগের মো. পেয়ার আহম্মেদ মজুমদার, তবলছড়িতে আওয়ামীলীগের নুর মোহাম্মদ, বড়নালে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. ইউনুছ মিয়া মনোনয়ন পত্র দাখিল করেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক সুবাস চাকমাসহ দলীয় নেতা-কর্মীরা তাদের সাথে উপস্থিত ছিলেন।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেলছড়ি ইউনিয়নে মো. জহিরুল ইসলাম ও যুবলীগের মো. মামুন মিয়া, গোমতিতে মো. আনোয়ার হোসেন, মাটিরাঙ্গা সদর ইউনিয়নে ত্রিপন জয় ত্রিপুরা,আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. জমির আলী ভুঁইয়া, বড়নাল ইউনয়নের মো. নজরুল ইসলাম, যুবলীগের মো. ইলিয়াছ ও মো. মজল হক। তবলছড়িতে বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল কাদের ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুঁইয়া। তাইন্দংয়ে বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর,মো. তনু মিয়া ও মো. সিরাজুল ইসলাম।

নির্বাচনে মনোনয় পত্র দাখিলের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ২২ জন, সাধারন ওয়ার্ডের মেম্বার পদে ২১৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার পদে ৫৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে মাটিরাঙা উপজেলার সাতটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২১ অক্টোবর মনোনয়নপত্র যাছাই-বাছাই, ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্ধ।