শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

নাইক্ষ্যংছড়ির দুই ইউপিতে চেয়ারম্যান সহ ৭৭ জনের মনোনয়ন পত্র জমা

৪৩

॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুই ইউনিয়নে চেয়ারম্যান এবং সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৭৭ জন। তাদের মধ্যে চেয়ারম্যান-৫ জন। পুরুষ ও মহিলা সদস্য পদে মোট-৭২ জন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্চন অফিসার আবু জাফর ছালেহ বলেন, বাইশারীতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন ৩ জন। তারা হলেন, নৌকা প্রতীকের মো. আলম কোম্পানী, নৌকার বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গির আলম বাহাদুর ও স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম। এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন জমা দেন ১১ জন আর পুরুষ সদস্য পদে ২৮ জন।

দোছড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন- ২ জন। তারা হলেন, নৌকা প্রতীক নিয়ে মো. ইমরান মেম্বার,বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুল্লাহ। এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন জমা দেন- ৬ জন, পুরুষ সদস্য পদে -২৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।