শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

গুজবে কান না দিয়ে সকলকে সম্প্রীতি বজায় রাখতে হবে: নিখিল কুমার চাকমা

৬৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। এ ঐতিহ্য ধরে রাখতে গুজবে কান না দিয়ে সকলকে সম্প্রীতি বজায় রাখতে হবে। সম্প্রীতির মনোভাব নিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে দূর্গোৎসব সহ যার যার ধর্ম পালন করতে হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের তবলছড়িস্থ শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের দূর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ডপ পরিদর্শন শেষে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন নিখিল কুমার চাকমা। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পৌর কাউন্সিলর পুলক দে, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির কমিটির সভাপতি আশীষ কুমার দে সহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতারা।

পরে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান রাঙ্গামাটি শহরের বেশ কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন।#