শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

থানচিতে যাত্রা শুরু করল ট্যুরিস্ট পুলিশ

৯২

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে পাহাড়ের পর্যটকদের নিরাপদ স্থানে ভ্রমণের জন্য জননিরাপত্তা দিতে পর্যটক পুলিশের যাত্রা শুরু করা হয়েছে। যার সহযোগিতায় থানচি পুলিশ সদস্যরা থাকবেন। এ সময় অর্ধশতাধিক পর্যটক পথ প্রদর্শক স্বতস্ফুর্ত অংশ নেন।

বুধবার (৬ অক্টোবর) সকালে পর্যটক পথ প্রদর্শক সমিতি ও পর্যটক পুলিশের সমন্বয়ে থানচি বাজারে তথ্য সেবা কেন্দ্রে দক্ষিণ হাওয়া গ্যালারিতে উপজেলা পর্যটক পথ প্রদর্শক সমিতির সভাপতি ম্যানুওয়েল ত্রিপুরা ইমন সভাপতিত্বে এক আলোচনা সভায় এসব কথা জানানো হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানা পুলিশের পরিদর্শক সাইফুর উদ্দিন মোঃ শওন ,থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ সভাপতি রেমবো ত্রিপুরা, থানচি থানা উপ-পরিদর্শক সূদীপ বড়ুয়া, পর্যটক পুলিশের পরিদর্শক আবদুল জলিল, উপ-পরিদর্শক রাকিবুল জামান, ন্যায়েক মকবুল হোসেন প্রমূখ।

এসময় পর্যটক পুলিশের পরিদর্শক আবদুল জলিল সাংবাদিকদের বলেন, পার্বত্য অঞ্চলে বান্দরবান জেলা থানচি উপজেলায় সবচেয়ে বেশি পর্যটনকেন্দ্র। তাই পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ আমলে নিয়ে অত্র অঞ্চলে ভ্রমণকারীদের কঠোর শৃঙ্খলাসহ জননিরাপত্তা দেয়ার জরুরি প্রয়োজন।

তিনি আরো বলেন, জনগণের প্রয়োজনে পুলিশ নিরাপত্তা দিতে সর্বদায় প্রস্তুত আছি। আমরা থানচির মতো দুর্গম এলাকা নিরাপত্তা দেয়ার জন্য এ প্রথম যাত্রা শুরু করেছি। আমাদের যাত্রা সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।