শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রাঙ্গামাটির লংগদুতে কচুরিপানার প্রভাবে নৌ-যান চলাচলে ভোগান্তি

৭২

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদে কচুরিপানায় নাকাল হয়ে পড়েছে। ফলে ব্যাহত হচ্ছে উপজেলার অভ্যন্তরিন নৌ যোগাযোগ ব্যাবস্থা।

দেখা গেছে, উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মাইনী নদী, কাচালং নদী সহ গুলশাখালী ও বগাচতর ইউনিয়নের অধিকাংশ এলাকার কাপ্তাই হ্রদে কচুরিপানায় ভরে গেছে। এসব ইউনিয়নের বেশিভাগ বাসিন্দাদের নৌ পথই হচ্ছে একমাত্র যাতায়ত ব্যবস্থা। ইঞ্জিন চালিত ছোট ছোট নৌকা দিয়ে হাট বাজার সহ জরুরী ভিত্তিতে হাসপাতালে রোগী নিয়ে যেতে কচুরিপানার বিপাকে পড়তে হচ্ছে জনসাধারনকে। হ্রদ জুড়ে কচুরিপানার কারণে নৌ-পথে ছাত্র ছাত্রী ও শিক্ষকদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় সময়মত যেতে পারছেন না। এতে পড়া-লেখার ক্ষতি হচ্ছে।

কচুরিপানার জটে দশমিনিটের পথ সেখানে তিন-চার ঘন্টায়ও যাওয়া সম্ভব হয় না। এই নদীতে ৪মাস মাছ মারা বন্ধ থাকার পরে খুলে দিলেও কচুরিপানায় ভরে যাওয়ার কারনে মাছ ধরতে পারছে না এখানকার জেলেরাও। এ কারণে পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবন যাপন করছেন মৎস্যজীবিরা।

বোড চালক জামাল হোসেন জানান, লংগদুর মুখ, বগাচতর,গুলশাখালী হয়ে মাইনীমুখ গোটা হ্রদ এলাকায় কচুরিপানা ভরপুর হয়েছে। আমরা ঠিকমত বোট চালাতে পারছিনা। এতে আমাদের প্রতিনিদিন খরচ গুনতে হচ্ছে। বোট চালক নজরুল ইসলাম জানান, লংগদু থেকে কচুরিপানা অপসারণ করা প্রয়োজন। তা না হলে এলাকাবাসীদের নৌপথে যাতায়তে মারাত্বক সমস্যার সৃষ্টি হবে।

মঙ্গলবার উপজেলা আইন শৃঙ্খলা সভায় লংগদু নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন জানান, লংগদুর তিনটি ইউনিয়নের কাপ্তাই হ্রদে কচুরিপানা বেশি হয়ে গেছে। এতে নৌ-যোগাযোগ ব্যবস্থা ব্যহত হচ্ছে। তাই অচিরেই কুচুরিপানা অপাসারণের জন্য ব্যাবস্থা নেওয়া হবে। এব্যাপারে মাইনীমুখ ও বগাচতর ইউপি চেয়ারম্যানরা নিজ নিজ ইউনিয়নে উদ্যোগ নিবেন।