শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কাপ্তাই মিশন হাসপাতালে এক মহিলার তিন সন্তানের জন্ম

৬৬

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

একটি দুটি নয় একই সাথে তিন কন্যা শিশুর জন্ম দিয়েছেন এক মা। ডাক্তারগনও সিজারের মাধ্রমে তিন শিশুর জন্ম নিয়ে তাঁরাও খুশি। বর্তমানে মা এবং তিন শিশুই সুস্থও রয়েছেন।

চন্দ্রঘোনা মিশন হাসপাতাল সুত্র জানায়, কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মিথাইনু মারমা (২৩) এ তিন শিশু কন্যার জন্ম দেন। তাঁর স্বামী একজন ভাড়ায় বাইক চালক। সন্তান সম্বভা এ নারী দীর্ঘ দিন ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিয়ে আসছিলেন। প্রসব বেদনার পর সম্প্রতি মিথাইনুরের পরিবার তাঁকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি করান। পরে ডাক্তারের সার্বক্ষনিক পর্যবেক্ষণে ছিলেন মিথাইনুর। মঙ্গলবার সকালে সাড়ে ৭টার দিকে সিজার করেন কর্তব্যরত ডাক্তার। একে একে তিন শিশু কন্যা জন্ম বর্তমানে মা সহ তিন শিশুই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

মিথাইনু মারমার শাশুড়ি অংমা খাইন মারমা জানানা, আলট্রাসনোগ্রাফি করে দেখেছি যে ২টি সন্তান রয়েছে। পরে হাসপাতালে সিজার করার পর তিনিটি সন্তানের জন্ম হয়। মিথাইনুর এর ২বছরের একটি ছেলে সন্তান রয়েছে।