শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কাপ্তাইয়ে এটিএম বুথ উদ্বোধন করলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার

৫৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে এটিএম বুথ উদ্বোধন করলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যর্থনা প্রধান ফটকের সামনে ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ ইফতেকুর রহমান, পিএসসি প্রধান অতিথি উপস্থিত থেকে এটিএম বুথ উদ্বোধন করেন।

রিজিয়ন কমান্ডার বলেন, এ বুথ ২৪ঘন্টা সকলের জন্য খোলা থাকবে। সর্বস্তরের লোকজন এর সেবা নিতে পারবে। আগামিতে কাপ্তাইয়ে একটি শাখা ব্যাংক খোলার কথাও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই জোন ২৩ বেংগল অধিনায়ক লেঃ কর্ণেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি, ৫৬ বেংগল অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ, পিএসসি, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, এটিএম বুথ রাঙ্গামাটি শাখা ম্যানেজার টিডিবেস চাকমা, সহ বিভিন্ন সেনা অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।