শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে মধু পুর্ণিমা উদযাপন

৪১

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে যথাযথভাবে বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বান্দরবান শহরে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারেগুলোতে বিভিন্ন ফুলফল, মধুদান ও অর্থদান মধ্যদিয়ে বৌদ্ধ ধর্মবলম্বীরা মধু পুর্ণিমা উদযাপন পালম করা হয়।

এদিকে দিনটি উপলক্ষে বান্দরবান আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহার, বালাঘাটা, কালাঘাটা, উজানী পাড়া, বিহারগুলোতে সহ প্রত্যেক গ্রাম গুলোতে সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষেরা বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে প্রার্থনার জন্য জড়ো হতে থাকেন। এ সময় শত শত বৌদ্ধ নর-নারী বৌদ্ধ বিহারে গিয়ে বৌদ্ধ ভিক্ষুদের ফলমূল বিভিন্ন খাবার ও মধু দান করেন। পাশাপাশি ধর্মদেশনা দিয়ে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

এ সময় পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্য মধুদান,সংঘদান, অর্থদান,অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ প্রজ্বালনসহ নানা কর্মসূচি পালন করা হয়। বৌদ্ধ ধর্মালম্বীর মতে, বহুবছর আগে এ পূর্ণিমাতে বুনোহাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই ঘটনাকে স্মরণ করেই প্রতিবছরের ভাদ্র মাসের পূর্ণিমা তিথিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই মধু পূর্ণিমা উদযাপন করেন। বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো এই মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকেই ভাদ্র পূর্ণিমা বলে থাকে।