শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

লামায় ২৮ ইটভাটাকে সোয়া কোটি টাকা জরিমানা

৪২

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা উপজেলার ফাইতংয়ে একের পর এক পাহাড় কাটা ও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। গত মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ের পরিচালক মফিদুল আলমের নেতৃত্বে এই অভিযান পরি চালিত হয়। অভিযানে ২৮টি ইটভাটাকে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া প্রায় বান্দরবান জেলা প্রশাসন এবং লামা উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে আসছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ও ১২ ধারার আলোকে ইটভাটাগুলো থেকে জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ের পরিচালক মফিদুল আলম এর পাঠানো এক বার্তায় জানা যায়, বান্দরবানের লামার ফাইতংয়ে অবস্থিত ডিবিএম ব্রিক্সকে ৫ লাখ টাকা, এ এম আর ব্রিক্সকে ৪ লাখ টাকা, এম এইছবি ব্রিক্সকে ৪ লাখ ৬০ হাজার টাকা, এমবিএস ব্রিক্সকে ৪ লাখ ৪০ হাজার টাকা, ওয়াই এসবি ব্রিক্সকে ১ লাখ টাকা, ইউ এম বি ব্রিক্সকে ৫ লাখ ১০ হাজার টাকা, বিবিএম ব্রিক্সকে ৩ লাখ ২০ হাজার টাকা, ফোর বিএম ব্রিক্সকে ১ লাখ ৮০ হাজার টাকা, এস বি ডব্লিউ ব্রিক্সকে ৫ লাখ টাকা, এমএমবি ব্রিক্সকে ৪ লাখ টাকা, এফ এ সি ব্রিক্সকে ৫ লাখ টাকা, ফাইভ বিএম ব্রিক্সকে ৪ লাখ ৮০ হাজার টাকা, এবিসি ব্রিক্সকে ৩ লাখ টাকা, থ্রি বিএম ব্রিক্সকে ৪ লাখ ৭০ হাজার টাকা, ইবিএম ব্রিক্সকে ১ লাখ টাকা, এসএবি ব্রিক্সকে ৩ লাখ ৬০ হাজার টাকা, এন আর বি ব্রিক্সকে ২ লাখ টাকা, কেবিসি ব্রিক্সকে ৪ লাখ ৫০ হাজার টাকা, এসকেবি ব্রিক্সকে ৩ লাখ ৩০ হাজার টাকা, ইউবিএম ব্রিক্সকে ৪ লাখ ৭০ হাজার টাকা, এবিসি-৩ ব্রিক্সকে ৫ লাখ ৫০ হাজার টাকা, এসবিএম ব্রিক্সকে ২ লাখ ৮০ হাজার টাকা, এএমবি ব্রিক্সকে ৩লাখ ২০ হাজার টাকা, এমবিআই ব্রিক্সকে ৫ লাখ ১০ হাজার টাকা, এইছবিএম ব্রিক্সকে ৪ লাখ ২০ হাজার টাকা, টিএইছবি ব্রিক্সকে ১ লাখ টাকা, বিবিসি ব্রিক্সকে ৭ লাখ টাকা, এবিএম ব্রিক্সকে ৫ লাখ টাকা। ২৮টি ইটভাটায় সর্বমোট ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রসঙ্গত, বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় পাহাড় কেটে এবং বনের মধ্যেই প্রায় ২৯টি, লামা পৌরসভায় ১টি, গজালিয়া ইউনিয়নে ২টি, সরই ইউনিয়নে ১টি, ফাঁসিয়াখালী ইউনিয়নে ৬টি অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। সেসব ইটভাটায় বছরের পর বছর ধরে বনের কাঠ সাবাড় করে পুড়ানো হয় ইট।